৭ ই এপ্রিল শনিবার বিশ্ব স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি গাজোল ব্লকের মাঝরা অঞ্চলের গোপালপুরের ফতেলাপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বেসরকারি সংস্থার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, সমাজের দরিদ্র জনসাধারনের জন্য বিনা মুল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে বিশিষ্ট চক্ষু চিকিৎসকদের দ্বারা সাধারণ মানুষদের চখু পরীক্ষা করা হয়। পাশাপাশি এদিন প্রায় ৫০০ জন মানুষকে বস্ত্র দান করা হয় বলে জানা গেছে। এদিন সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক নৃত্য, আদিবাসী নৃত্য, ভাওয়াইয়া গান, বাউল গানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জনসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মত।
এবিষয়ে ওই বেসরকারি সংস্থার সভাপতি দেবাশিস ঘোষ জানিয়েছেন, দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের বিনামুল্যে চক্ষু পরীক্ষা করানো হয় সেই সঙ্গে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন প্রায় ১৫০০ জনকে বসিয়ে খাওয়ানোর আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/0LsnZL67qNU